রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৪ কেজি স্বর্ণের বার জব্দ শাহজালালে বিমানবন্দরে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৬)
X

স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট হিসেবে অনেক দিন থেকেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করছেন চোরাকারবারীরা। ফলে মাঝে মধ্যে দুই /একটা চালান ধরা পড়লেও এর আড়ালে অনেক চালানই বেরিয়ে যায়। সম্প্রতি  স্বর্ণের বার জব্দের কথা জানিয়েছে ঢাকা কাস্টমস হাউজ।

এদিকে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রায় ১৪ কেজি সোনার বার জব্দ করা হয়। দুদিন আগে উদ্ধার করা হয়েছিল ৯ কেজির স্বর্ণের বার। ঢাকা কাস্টমস হাউজ বিজ্ঞপ্ততিতে বলছে, বাংলাদেশ এয়ারলাইনসের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর প্যান্টের বেল্টের মধ্যে ‘লুকানো অবস্থায়’ ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। “যার মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা।”

ঢাকা কাস্টম হাউজ বলছে, তাদের কাছে খবর আসে এদিন শাহজালালে দুবাই-চট্টগ্রাম-ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান করা হচ্ছে।এই খবর পেয়ে বিমানবন্দরে কর্মরত কাস্টমস হাউস, ঢাকার কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম বিমানের ভেতরে তল্লাশির জন্য উপস্থিত হন।

এরপর বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর বেল্টের মধ্যে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। তল্লাশিতে ১২০ টি স্বর্ণের বার পাওয়া যায়। এই অভিযানটি কাস্টমস হাউস, ঢাকা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে পরিচালনা করে।

এর আগে বুধবার রাতে মালিকহীন অবস্থায় ৮০টি স্বর্ণের বারের চালান জব্দ করা হয়। প্রতিটি সোনার বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম; সবমিলিয়ে বারগুলোর ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম। এসব সোনার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝