রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৫৩)
X

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশু উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু।

বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে ২০২৬ সালের প্রথম সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হলেও উদ্ধার বা ফিরে আসা শিশুদের তথ্য না থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পরে স্থানীয় থানার মাধ্যমে তথ্য যাচাই করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শূন্য থেকে ৯ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছে ৬৮ জন। আর ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোর নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ।

অর্থাৎ, চলতি বছরের প্রথম সাত মাসে নিখোঁজ শিশুদের প্রায় ৮৭ শতাংশই উদ্ধার হয়েছে বা ফিরে এসেছে। এখনো নিখোঁজের হার প্রায় ১৩ শতাংশ।

পুলিশ বলছে, ছোট শিশুদের ক্ষেত্রে পথ ভুলে যাওয়া, পরিবারের সদস্যদের নাম-ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার মতো ঘটনা বেশি দেখা যায়। অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে পারিবারিক কলহ, পড়াশোনার চাপ, অভিমান, বন্ধুদের প্রভাব, স্বাধীনভাবে চলার আকাঙ্ক্ষা এবং বিভিন্ন কারণে বাড়ি ছেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, অনলাইন জিডি চালু হওয়ায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির সংখ্যাও বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে নিখোঁজ সংক্রান্ত জিডি ছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝