রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ২৯)
X

আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট নয়, এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দল-সমর্থিত প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়েও কাজ চলছে।

সারজিস আলম বলেন, ইতোমধ্যে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে। একই সময়ে বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নামও প্রকাশের প্রস্তুতি রয়েছে। এরই মধ্যে পাঁচটি সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

এনসিপির এই নেতা জানান, দেশের প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদের প্রতিটিতে চেয়ারম্যান পদে দল-সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। নভেম্বরের মধ্যে এসব প্রার্থীর নাম ঘোষণা করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকায় দল-সমর্থিত প্রার্থী রাখার পরিকল্পনা রয়েছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝