রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ২৭)
X

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরকে আনুষ্ঠানিকভাবে নাকচ করেছে মালয়েশিয়া সরকার। দেশটির যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল জানিয়েছেন, বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া এ বক্তব্য মালয়েশিয়া সরকারের কোনো সরকারি সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক অবস্থান নয়।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ফাহমি বলেন, বাংলাদেশের একজন জুনিয়র মন্ত্রী ওই মন্তব্য করেছেন বলে মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি রামানান তাঁকে জানিয়েছেন। ফলে বিষয়টিকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবেও বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

এর আগে মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়ার অনুমোদিত সংস্থার মাধ্যমে ধাপে ধাপে দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। সেপ্টেম্বরের শেষ দিকে প্রক্রিয়া শুরু হয়ে ছয় মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার আহ্বান এর আগে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৪ সালে শ্রমিক শোষণ, জোরপূর্বক শ্রম ও প্রতিশ্রুত কাজ না দেওয়ার অভিযোগের পর বাংলাদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ আরোপ করেছিল মালয়েশিয়া। একই সময়ে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমিয়ে ২০৩০ সালের মধ্যে দেশটির মোট কর্মশক্তিতে বিদেশি কর্মীর হার প্রায় ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে পুত্রজায়া।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝