রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ, দুই পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৪৮)
X

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এক আসামি ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

পুলিশ ও ৯৯৯ সূত্রে জানা যায়, ওই নারী ভুল করে টিকিট ছাড়াই ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। তার গন্তব্য ছিল সিরাজগঞ্জ। ট্রেনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে সিরাজগঞ্জে পৌঁছে দেওয়ার কথা বলে ক্যান্টিনবয় আবু বক্করসহ আরও দুই ব্যক্তি তাকে ক্যান্টিনের একটি কক্ষে নিয়ে যান।

সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী। একপর্যায়ে তার চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং ক্যান্টিনবয়কে আটক করেন।

ঘটনার সময় ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯-এর মাধ্যমে ট্রেনটির অবস্থান শনাক্ত করে সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়। ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে পুলিশ ওই নারীকে উদ্ধার করে এবং আবু বক্করকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা গেছে। তবে মামলার বিস্তারিত তথ্য দিতে পুলিশের পক্ষ থেকে অনীহা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রশ্ন উঠেছে।

সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান অভিযোগ করেন, মামলা হওয়ার পরও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের তথ্য দিচ্ছেন না এবং ফোনও ধরছেন না। পুলিশ সদস্য জড়িত থাকার কারণে তথ্য গোপনের চেষ্টা করা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

তবে সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, আসামিকে আদালতে পাঠানোর আগে মামলার বিস্তারিত তথ্য সাংবাদিকদের দেওয়ার বিধান নেই।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝