রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ২৩)
X

রাজধানীর ধানমন্ডিতে দিবালোকে অস্ত্রের মুখে মো. খোরশেদ আলমে নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৮ লাখ টাকা ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ২ জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। পরে আরো এক জনকে আটক করা হয়েছে। 

ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় প্রথমে ডাকাত দলের তানভীর আবেদীন জুঁই (৪১), মো. মজিবুর রহমান (৬০)কে এবং পরে মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০) আটক করা হয়েছে। পরে তাদেরকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখানো 

ধানমন্ডি মডেল থানা পুলিশ গণমাধ্যমকে জানায় , আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে ধানমন্ডি থানাধীন ১২ নম্বর রোডের ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর ৮-১০ জনের একটি ডাকাত দল ব্যবসায়ী মো. খোরশেদ আলমের (৫০) কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ওই সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তানভীর আবেদীদের দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতার মজিবুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে আটক করা হয়।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানায় ডাকাতির এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ বিকেলেই আদালতে পাঠানো হয়েছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝