মন্ত্রিসভায় অনুমোদন পেল ৯ম পে-স্কেলের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন বেতন কাঠামো ও ভাতাদি নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়।
অনুমোদিত কাঠামো অনুযায়ী, নতুন বেতন ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে নতুন বেতন ধাপে ধাপে দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শিগগির শুরু হবে এবং তা জারি হতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
নতুন কাঠামোয় সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০-এর বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন বেতন প্রায় আড়াই গুণ বাড়ছে।
আ.দৈ/আরএস




















