রংপুরের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদক মেলেনি
নিজস্ব প্রতিবেদক

রংপুরের আলোচিত চার খুনের মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে হত্যাকাণ্ডের আগে তারা ইয়াবা সেবন করেছিলেন—পুলিশের এমন দাবিকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।
গত ২২ আগস্ট মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানায় পুলিশ।
তবে ডোপ টেস্টের ফল নেগেটিভ এলেও তদন্তে শুধু এ পরীক্ষার ওপর নির্ভর করা হচ্ছে না। আলামত, জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য ও অন্যান্য ফরেনসিক তথ্য বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হবে।
আ.দৈ/আরএস




















