শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
নিজস্ব প্রতিবেদক

মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০২৫ সালের ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়ার মৃত্যু হয়। পরে একই বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছিল।
বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হিটু শেখের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট আজ মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আ.দৈ/আরএস




















