রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লালবাগে ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৫:৪৫ পিএম  (ভিজিট : ৫৮)
X

রাজধানীর পুরান ঢাকায়  ট্রাফিক লালবাগ বিভাগের আতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরের নেতৃত্বে আজ রোববার ( ৩০ আগস্ট) দুপুর আড়াই টায় ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, লালবাগ থানাধীন রাজধারায়ন রোড (আর এন্ড ডি) এলাকায়  ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে লালবাগ  ট্রাফিক বিভাগের উদ্যোগে ডিপিডিসি, থানা পুলিশ ও পিওএম ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

তারা আরো জানান, অভিযানকালে অবৈধ বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত আনুমানিক ২০ মিটার বৈদ্যুতিক তার, একাধিক  চার্জিং অ্যাডাপ্টার, একটি বৈদ্যুতিক মিটারসহ সংশ্লিষ্ট বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করা হয়। একইসঙ্গে  অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন এসি কোতয়ালি,এসি লালবাগ, ও টিআই বৃন্দ। 

উল্লেখ্য যে, এরুপ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারিচালিত রিকশার চার্জিং কার্যক্রম বন্ধ এবং এ ধরনের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝