রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৩৫)
X

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র ও বাদীপক্ষও রিমান্ডের পক্ষে অবস্থান নেয়। তবে আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করে।

শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ডনের সর্বোচ্চ রিমান্ডের দাবিতে আদালতের সামনে মানববন্ধন করেন সালমান শাহর ভক্তরা। তারা মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানান।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। দুই দফা জামিন আবেদন করেও তিনি জামিন পাননি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। দীর্ঘদিন পর ২০২৫ সালের ২০ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে রমনা থানায় হত্যা মামলা করা হয়। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝