রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্যাটারিচালিত রিকশার চলাচল ও নিরাপত্তায় দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৩৪)
X

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার। কোথায় এসব রিকশা চলতে পারবে, যানবাহনের কারিগরি মান, নিরাপত্তা ও চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নীতিমালায় নির্ধারণ করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার পরিবর্তনের পর রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। প্রধান সড়কেও এসব যান চলাচল করায় যানজট ও সড়ক ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হচ্ছে। অনেক চালকের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই এবং যানবাহনের কারিগরি মান নিয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝