রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী নাশকতার পরিকল্পনা: আ’লীগের আরও ২২ জন ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৪৯)
X

রাজধানীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থিত ও উশৃঙ্খল লোকজন সংঘবদ্ধভাবে  নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে। এরপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের লোকজন নাশকতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ২২ নেতা-কর্মীকে ৩দিন করে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. তারেক, তারেক, শাহিন, ফয়সাল, মামুন মিয়া, মুন্না, তামজিদ মিয়া নয়ন, ইয়াছিন, জামিল, রাকিবুল হাসান রাতুল, ফয়সাল, সিয়াম, শরিফ, আশিক, সাদিকুর রহমান পায়েল, শাহিন আলম, আব্দুল আলী বাবু, অনিক, তারিকুল ইসলাম, আ. রহমান, ইয়ামিন মিয়া ও আতিক।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ২২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড আবেদন করেন গত ১৫ আগস্ট। পরে আদালত তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। আজ মঙ্গলবার নির্ধারিত দিনে আসামিদের আদালতে হাজির করা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবী ইসলাম মিয়া রাকিব রিমান্ড বাতিল করে তাদের জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো জানা যায়, গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৫৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে ওই ব্যক্তিরা সেখানে জড়ো হয়ে পরিকল্পনা করছিলেন।

গ্রেফতারের পরদিন তাদের আদালতে হাজির করা হয়। এসময় ৫২ জনকে কারাগারে এবং দুই কিশোরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। পরে গ্রেফতারদের মধ্যে ১৫ জনকে গত ১৯ আগস্ট তিনদিন করে রিমান্ডে পাঠান আদালত। এরপর ২৩ আগস্ট আরও ১৫ জনকে রিমান্ড দেওয়া হয়।

আ. দৈ./ একে




Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝