রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৪)
X

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান গত বৃহস্পতিবার এ আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা মিলতে পারে। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে ও কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, সেটিও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ২৭ আগস্ট ডনের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ১২ আগস্ট তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘ তদন্তে সিআইডি ও পিবিআই তার মৃত্যুকে আত্মহত্যা বলে প্রতিবেদন দিলেও পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।

২০২৫ সালের ২০ জুন আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন। এরপর ২০ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে হত্যা মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি নতুন করে তদন্ত করছে সিআইডি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝