রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী গেন্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ ৬ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ২৪)
X

অস্ত্র ও গুলিসহ ৬জনকে রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি,তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ছয়টি স্মার্টফোন জব্দ করেছে।

গ্রেপ্তারকৃত হলেন; মো. সজীব (২৮), মো. হিমু (৩২), মো. তুষার (২৫), মো. জয় (২৫), মো. টুটুল (৩৩) ও মো. ইমরান (৩৪)। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
‎তিনি বলেন, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে করে অবৈধ মাদক ঢাকায় আসছে এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউটার্ন সংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসানো হয়। পরে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে পাঁচজনকে আটক করা হয়। তবে তাদের দেহ ও গাড়িতে তাৎক্ষণিকভাবে কোনো মাদক পাওয়া যায়নি।
‎ফারুক হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে মাদক থাকার তথ্য দেয়। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সজীব ও হিমুর দেওয়া তথ্য অনুযায়ী ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
‎পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সজীব ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদকের কারবারি হিসেবে পরিচিত সজল ওরফে অটো সজলের ছোট ভাই।

‎এর আগে গত ২ মার্চ মাদক উদ্ধার অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়। তদন্তে তিনজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের ১৬৪ ধারার জবানবন্দিতে ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সজল ওরফে অটো সজল সরবরাহ করেছিল বলে তথ্য পাওয়া যায়।
‎পরে ১৮ জুন যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে সজল ওরফে অটো সজলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগে ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুটি টরাস ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির উপকরণ, ২২ হাজার ৯৬০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়।
আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝