সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই স্থায়ী সমাধান: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ৪১)
X

রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সমাধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেওয়া উদ্যোগের পথ ধরে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের জনগোষ্ঠী ও নাগরিক। তাই তাদের মানবাধিকার রক্ষা এবং নিজ দেশে ফেরত নেওয়ার দায়িত্ব মিয়ানমারকেই নিতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে আলোচনা করতে হবে। পাশাপাশি দল-মত নির্বিশেষে দেশের মানুষের মধ্যে জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি। বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রোহিঙ্গাদের মানবাধিকারের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া মানবিক মূল্যবোধ ও নৈতিক দায়িত্বের অংশ। তবে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে তাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই।

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী একটি জাতীয় কমিটি গঠন করেছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিভিন্ন মহলের সুপারিশ ও মতামত বিবেচনায় নিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংকটের স্থায়ী সমাধানের পথে এগিয়ে যেতে হবে। তিনি এ বিষয়ে সামাজিক সংগঠন ও গবেষকদেরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আ.দৈ/এসআর







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝