রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নীলক্ষেতে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ২৯)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ আসামিকে জিজ্ঞাসাদের জন্য এ আদেশ দেন।

গণমাধ্যমকে এই তথ্য জানান মোনালিসা ইসলামের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এর বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

আইনজীবী তরিকুল ইসলাম বলেন, মেহেরপুরের আটটি মামলা এবং ঢাকায় দুদকের করা এক মামলায় মোনালিসা ইসলাম উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তার দাবি, কারামুক্তি ঠেকাতেই এই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

তরিকুল ইসলাম আরও বলেন, আজ তাকে রিমান্ডে নেওয়া হলো, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং ন্যায়বিচারের পরিপন্থি। এ নিয়ে মোনালিসা ইসলামের বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়েছে বলেও জানান তার আইনজীবী।

ওসমান হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দিতে আরও সময় পেল সিআইডি
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

ঘটনার এক মাসের বেশি সময় পর ২১ আগস্ট নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়। গত বছরের ১৬ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ইস্কাটন রোডের এক বাসা থেকে মোনালিসা ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝