২৩তম রাষ্ট্রপতি নির্বাচন
সংসদেই রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা: সিইসি
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম ভোট গণনা শেষে জাতীয় সংসদেই তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি বলেন, সংসদ সদস্যরা ভোট দেওয়া ও গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে।
আ.দৈ/আরএস




















