রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের জঙ্গলে ১২ ঘোড়ার দেহাবশেষ, এলাকায় চাঞ্চল্য
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৩৮ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৬:৪৪ পিএম  (ভিজিট : ৪৩)
X


গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলে অন্তত ১২টি ঘোড়ার দেহাবশেষ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে মুদিপাড়া এলাকায় ঘোড়াগুলোর মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের ধারণা, নির্জন ওই জঙ্গলে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো চক্র। তবে ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে জঙ্গলের ভেতরে একটি সরু হাঁটার পথ চলে গেছে। ওই পথের দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ঘোড়ার বিভিন্ন দেহাবশেষ।

সোমবার সকালে ঘাস কাটতে গিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথমে এসব দেহাবশেষ দেখতে পান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

খবর পেয়ে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছিল, কারা জবাই করেছে এবং মাংস কোথায় নেওয়া হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘোড়াগুলোর পরিচয় ও উৎস সম্পর্কে তথ্য জানতে তদন্ত চলছে।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝