রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৫৯)
X

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য পেল টাইগাররা।

ম্যাচ শেষে কিশোরগঞ্জের পথে থাকা প্রধানমন্ত্রী ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের মানুষের পক্ষ থেকেও শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলে সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝