রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে স্বাধীনতা হতো না: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩৪)
X

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেন।

তবে স্বাধীনতার পর দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর ভূমিকার সমালোচনা করে আসিফ নজরুল বলেন, ১৯৭২ সালের পর তিনি ধীরে ধীরে আরও কর্তৃত্ববাদী শাসকে পরিণত হন। তাঁর শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচারে হত্যা ও একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতা কোনোভাবেই আড়াল করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুর কয়েক বছরের শাসনের স্মৃতি থাকা সত্ত্বেও স্বাধীনতা সংগ্রামে তাঁর দীর্ঘদিনের অবদানের জন্য অনেক মানুষ তাঁকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। নিজেকেও তাদের একজন বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার শাসনামলে বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে ব্যবহারেরও সমালোচনা করেন আসিফ নজরুল। একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার ঘটনায় শ্রদ্ধা ও দোয়া জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝