রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ৯২ শিক্ষকদের গোপন তৎপরতা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ৪৭)
X

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ দিতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন। কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য যাচাই করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দেবে। ইতোমধ্যে কমিটি কাজ শুরু করেছে।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় জড়িত থাকার দাবি করা হয়েছে। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে ৫৮ জনের নাম ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়ও কমিটি খতিয়ে দেখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝