রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাবা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ: মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৭৪)
X

বাবা হোর্হে মেসিকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শনিবার (৮ আগস্ট) রোজারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি।

বাবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় মেসি লেখেন, “বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি চলে গেছ।” জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বাবার পরামর্শ ও বার্তার জন্য অপেক্ষা করতেন বলেও জানান তিনি।

বাবাকে নিজের জীবনের অন্যতম বড় আশ্রয় ও দিকনির্দেশক উল্লেখ করে মেসি বলেন, তার কাছ থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধ তিনি নিজের সন্তানদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছেন।


মেসির আবেগঘন বার্তা, “আমি তোমাকে অনেক মিস করব, কিন্তু তুমি সবসময় উপস্থিত থাকবে।”

বাবার উদ্দেশে শেষ কথায় তিনি লেখেন, “শান্তিতে বিশ্রাম নাও এবং ওপর থেকে আমাদের যত্ন নাও, যেমন তুমি এখানে করেছ। সবকিছুর জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি, বাবা।”

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝