রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অলি আহমদের ‘বুড়ো বয়সে ভীমরতি হয়েছে’: ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৪৭)
X

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী হওয়ায় এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে অলি আহমদের প্রার্থী হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই। তার দাবি, ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ৭৫ থেকে ৭৬টি ভোট থাকতে পারে, বিপরীতে অন্যদিকে রয়েছে ২২৫ ভোট।

ফজলুর রহমান বলেন, অলি আহমাদের মতো একজন অভিজ্ঞ ব্যক্তি বাস্তবতা বুঝে এমন সিদ্ধান্ত নিলে তা প্রশ্ন তৈরি করে। একপর্যায়ে তিনি অলি আহমাদের এমন সিদ্ধান্তকে ‘বুড়ো বয়সে ভীমরতি’ বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অলি আহমাদকে এখন আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে মনে করেন না।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝