রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হত্যাচেষ্টা মামলায় এমপি গাজী নজরুলের আগাম জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৪৮)
X

হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিকেলে আদালত থেকে তিনি এ জামিন পান।

গত ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম তার বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে নজরুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বিষয়টি নিয়ে আপত্তি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী।


ওবায়দুরের অভিযোগ, গাজী নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু ব্যক্তিগত ভিডিও একটি চক্রের হাতে যাওয়ার পর তাকে সন্দেহ করেন এমপি। এর জেরে গত ১৪ জুলাই তাকে ডেকে নিয়ে মারধর এবং গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়। ওই ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পাওয়ায় আপাতত এ মামলায় তার গ্রেপ্তারের আশঙ্কা দূর হলো।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝