শাহজাহানপুরে ময়লার ভাগাড় থেকে পিস্তল ও গুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :

ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর শাহজাহানপুরের দক্ষিণ খিলগাঁওয়ে ওই ময়লার ভাগার থেকে এসব উদ্ধার করেছে।
আজ রোববার (৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।
শাহজাহানপুর থানার বরাত দিয়ে নিয়াজ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও ঝিলপাড় এলাকার ময়লার ভাগাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আ. দৈ./কাশেম




















