মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি
স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন। মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশব থেকেই ছেলের চিকিৎসা ও ফুটবল ক্যারিয়ারের নানা বিষয়ে তিনি পাশে ছিলেন।
মেসির পরিবার ইউরোপে পাড়ি জমানোর পর বার্সেলোনায় থেকেও ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়গুলোতে সহযোগিতা করেছেন।
বাবার পাশাপাশি দীর্ঘ সময় মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন হোর্হে। মেসির পেশাদার ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর পরামর্শ ও সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
মেসির ক্যারিয়ারের নেপথ্যে গুরুত্বপূর্ণ এই ব্যক্তির মৃত্যুতে ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আ.দৈ/আরএস




















