রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস পুলিশের গোপন নথি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৬৬)
X

সদ্য শেষ হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে হত্যার হুমকি এবং স্টেডিয়ামে বোমা হামলার পরিকল্পনার তথ্য প্রকাশ্যে এসেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশের ফাঁস হওয়া একটি গোপন নথিতে এসব তথ্য উঠে এসেছে।

নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে মেসিকে লক্ষ্য করে একাধিক হুমকি দেওয়া হয়। সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর একটি ঘটে ২৮ জুন জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে। ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি দাবি করেন, তিনি আরও দুই সহযোগীকে নিয়ে বিস্ফোরক ও অস্ত্রসহ স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। তাদের লক্ষ্য ছিল পুলিশ ও দুই দলের খেলোয়াড়দের ওপর হামলা চালানো। মেসিকেও হত্যার হুমকি দেওয়া হয়।

এর কয়েক দিন পর ৭ জুলাই আটলান্টায় মিসরের বিপক্ষে ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে বোমা হামলার মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়। একই দিনে স্টেডিয়ামের কয়েকটি ডাস্টবিনে বোমা থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত তল্লাশি চালায়। বম্ব স্কোয়াড ও বিশেষ প্রশিক্ষিত কুকুরের দল দিয়ে পুরো স্টেডিয়াম পরীক্ষা করা হয়।

শুধু মেসি নন, বিশ্বকাপে অন্যান্য তারকারাও নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেলসংক্রান্ত গোপন তথ্য সংগ্রহের অভিযোগে হিউস্টনে একজনকে গ্রেপ্তার করা হয়।


ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকেও বিদ্বেষমূলক হুমকির মুখে পড়তে হয়। আর মিসর-আর্জেন্টিনা ম্যাচের পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ছয় হাজারের বেশি হুমকিমূলক বার্তা পাঠানোর তথ্য পাওয়া গেছে।

পুলিশের নথি অনুযায়ী, বিশ্বকাপজুড়ে এসব হুমকি ও সম্ভাব্য হামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র। তাদের তৎপরতায় বড় ধরনের কোনো নিরাপত্তা ঘটনা ছাড়াই টুর্নামেন্ট শেষ হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝