সাকিবসহ ১৫ জনের শেয়ার কেলেঙ্কারির মামলায় শিগগির চার্জশিট
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক এমপি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলাটি তদন্ত শেষ পর্যায়ে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটি তদন্তে বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ১৫ জনের বিরুদ্ধেই দ্রুতই চার্জশিট দেওয়া হবে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তিনি বলেন, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত শেষ হয়েছে। সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
এর আগে, ২০২৫ সালের ১৭ জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
আ. দৈ./কাশেম




















