রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সবুজবাগে ব্রিজের নিচে নারীর মাথা ও দুই হাত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:২৪ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ৬:২০ পিএম  (ভিজিট : ৫৮)
X

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় খুন, অপরাধ হঠাৎ  বেড়েছে। রাজধানীর সবুজবাগে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা ২-৩ দিন আগে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয়।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি। খণ্ডিত মরদেহ দেখে বোঝা যায় তিনি একজন নারী। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিশেষজ্ঞ টিমকে আসতে বলেছি। হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় জানার চেষ্টা করবো। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝