রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি হতাহতদের ক্ষতিপূরণের রুলের বিষয়ে শুনানি হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:১২ পিএম   (ভিজিট : ৫৪)
X

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে ৩৬ জন নিহতের পরিবারকে ৫ কোটি এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণসহ চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য করা রিট আবদনের ওপর রুলের চূড়ান্ত শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আইনজীবী আনিসুর রহমান রায়হান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৫ সালের ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে ৩৬ জন প্রাণ হারান। তাদের মধ্যে ২৮ জনই শিক্ষার্থী। যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন। আহতদের অনেকে এখনো পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ভয়াবহ সেই দুর্ঘটনার এক বছর পূর্ণ অতিবাহিত হয়ে গেছে।

রিটকারী আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রায়হান গণমাধ্যমকে বলেন, আজ হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির জন্য গ্রহণ করেছেন। গত বছরের ২২ জুলাই রিটটি জনস্বার্থে করেছিলাম। সেসময় শুনানি নিয়ে রুল জারি করা হয় এবং বিবাদীদের জবাব দিতে বলা হয়। বিবাদীরা কিছু জবাবও দিয়েছিলেন।

এবার মূল রিটটি পুরোপুরি প্রস্তুত হওয়ায় এর ওপর রুল শুনানির জন্য সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন এবং আদালত শুনানির জন্য অন্তর্ভুক্ত করেন বলে জানান আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রায়হান।

ওই সময় দুর্ঘটনার পরপরই উচ্চ আদালতে পৃথক রিটআবেদন করা হয়েছিল। জনস্বার্থে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুর রহমান রায়হান। অভিভাবকদের পক্ষ থেকে দ্বিতীয় রিটটি করেছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।


তাদের করা রিটের পরিপ্রেক্ষিতে বিমানবিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ ও ভুক্তভোগীদের অনুলিপি দিতেনিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

রিটটির প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ মার্চ হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিতবেঞ্চ এ রুল দেন। ওই দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে পর্যাপ্তক্ষতিপূরণদিতে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণাকরা হবে না, সে বিষয়ে পৃথকরিটটির ওপর রুল জারি করা হয়।

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ৩৬ জনের মধ্যে ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া ও বিমানের পাইলট রয়েছেন।

ওই ঘটনার ছয়দিন পর ২০২৫ সালের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করে। কমিশনকে বিমানবিধ্বস্তের পরিপ্রেক্ষিত কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা-সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করতে বলা হয়েছিল। কমিশন ওই বছরের ৫ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝