রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাতিরঝিলে ব্যবসায়ী রাজু হত্যা: বজলু মিয়া দুই দিনের রিমান্ডে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:৪২ এএম  আপডেট: ০১.০৮.২০২৬ ১০:৪৪ এএম  (ভিজিট : ৪৮)
X

আলোচিত রাজধানীর হাতিরঝিলে কাঁচামাল ব্যবসায়ী এমাদুল হাওলাদার রাজু (৪৮) হত্যা মামলার প্রধান আসামি মো. বজলু মিয়া ওরফে বজুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলার অন্য আসামি ও বজলুর স্ত্রী সাথী আক্তারের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

 ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত  শুক্রবার (৩১ জুলাই) শুনানি শেষে এ আদেশ দেন।  এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসিম দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত বজলুর ক্ষেত্রে দুই দিনের রিমান্ড মঞ্জুর করলেও সাথীর রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, নিহত এমাদুল হাওলাদার রাজু রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। একই বাজারে ব্যবসা করতেন প্রধান আসামি বজলু মিয়াও। ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই সন্ধ্যায় ব্যবসা-সংক্রান্ত আলোচনার কথা বলে রাজুকে নিজের বাসায় ডেকে নেন বজলু। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠের ডান পাশে আঘাত করা হয়।

গুরুতর আহত রাজুকে প্রথমে মগবাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ২৯ জুলাই নিহতের বড় বোন শাহানা বেগম বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে হাতিরঝিল থানা পুলিশ।

আ.দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝