বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিসিবি বোর্ড সভা শেষে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ১১৭)
X

ওয়ানডে অধিনায়কত্ব পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন কুমার দাসকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৭ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এছাড়াও আরো বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢেলে সাজানো, ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে এক মৌসুম বিরতি বা টুর্নামেন্ট স্থগিত রাখার বিকল্প চিন্তা। পূর্বাচল আন্তর্জাতিক স্টেডিয়ামের কাজ এগিয়ে নেওয়া, নারী ক্রিকেটে আট বিভাগে কোচ নিয়োগ এবং ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন করা।

সভা শেষে সাংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, আমরা আশা করছি। ভারত বাংলাদেশে সিরিজটি খেলতে আসবে। নিরাপত্তার নিয়ে কোন সমস্যা নেই। আমরা বিসিসিআইয়ের সাথে প্রতিনিয়ত মেইলে যোগাযোগ রাখছি। আশা করি তারা আসবে খেলবে। এটা সবাই চায়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝