রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাটর্নি জেনারেলের সাথে ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির বৈঠক
আদালত সংক্রান্ত বিভ্রান্তি মূলক তথ্য না প্রকাশের অনুরোধ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:০৩ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৭:০৪ পিএম  (ভিজিট : ৫২)
X

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন ‘ আপনারা আদালত সংক্রান্ত কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করুন। এমন কোন তথ্য প্রকাশ করা উচিত হবে না, যারফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়, সরকার ও আদালতের মর্যাদা ক্ষুন্ন হয়। এসব বিষয়ে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে । 

আজ বুধবার (২৯ জুলাই) আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কমিটির নেতারা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই অনুরোধ জানান। 

অ্যাটর্নি জেনারেল ‘এলআরএফ’ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমি মনে করি আপনারা যারা আদালত কেন্দ্রিক রিপোর্টিং করেন- আপনাদের প্রত্যেকের একটা এক্সপার্টিজ গড়ে উঠেছে। আপনারা নিজেরাই অনেকটা সেলফ সেন্সরশিপ করে থাকেন। আপনারা বুঝে গেছেন আদালতের কোন কথা বা প্রসিডিংয়ের বাইরে লিখিত রায় কিংবা আদেশের বাইরে কতটুকু পাবলিকলি যাওয়া উচিত কিংবা না।’ 

তিনি বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করছেন, আদালত নিয়ে কাজ করছেন,তাদের একটা পেশাদারিত্ব তৈরি হয়েছে। আমি মনেকরি ল’ রিপোর্টারস ফোরামের সদস্যরা এ ব্যাপারে সতর্ক আছেন এবং থাকবেন।’ 

আপিল বিভাগে প্রবেশাধিকারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দায়িত্ব গ্রহনের পরই তিনি প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছেন, যাতে  প্রধান বিচারপতির  তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কিছুদিন আগেও সিনিয়র আইনজীবীরাসহ অ্যাটর্নি জেনারেল বিষয়টি বলেছেন। আবারও প্রধান বিচারপতিকে বিষয়টি জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।’ 

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সেক্রেটারি আরাফাত মুন্নার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভির আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমিন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস এম নূর মোহাম্মদ। এছাড়াও সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। 

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝