রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাইকোর্টের গ্রেফতার না করার আদেশ আপিলে স্থগিত
সুনির্দিষ্ট মামলা ছাড়াও প্রয়োজনে গ্রেফতার করা যাবে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:১৮ পিএম   (ভিজিট : ৪৮)
X

রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না- হাইকোর্টের জারি করা এই আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই) রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এই আদেশের ফলে সুনিদিষ্ট মামলা  সুনিদিষ্ট  মামলা ছাড়াও সন্দেহভাজন এবং চিহ্নিত অপরাধীদের প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারবেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন (আপিল বিভাগ)। এর অর্থ হলো, ফৌজদারি অভিযোগের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির নাম এজাহারে না থাকলেও, তদন্ত কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ততা পেয়ে থাকেন, তাহলে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন অবশ্যই করতে পারবেন।’

এর আগে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি না করা যাবে না বলে রায় দেন হাইকোর্ট। কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে এই রায় দেওয়া হয়।

একই সঙ্গে সংশ্লিষ্টদের বারবার গ্রেফতার দেখানো এবং শুধু হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানো কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করা হয়। পাশাপাশি নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়।

পরে হাইকোর্টের এমন কয়েকটি আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদন শুনানি নিয়ে আজ এই আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আ. দৈ/কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝