রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ২৫)
X

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বের রুটিন অনুযায়ী আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। তবে স্থগিত পরীক্ষাগুলো নতুন রুটিন অনুযায়ী পরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞান বিভাগে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় যারা অংশ নিতে পারেনি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 আর স্থগিত পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করা হবে। এর আগে বন্যার কারণে চট্টগ্রামে বেশ কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝