বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বন্যা-ভূমিধস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ৭৭)
X

বাংলাদেশে বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়ে যাবে তার দেশ। পাশাপাশি নদী ব্যবস্থাপনায় দুই দেশ একসঙ্গে কাজ করলে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণও কমিয়ে আনা সম্ভব হবে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনা দূতাবাসের পক্ষ থেকে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে এক লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তা হস্তান্তর করা হয়।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের জনগণ যখনই প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সংকটে পড়েছে, তখনই চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সেই ধারাবাহিকতারই অংশ। তিনি বলেন, মানবিক সহায়তার পাশাপাশি দুর্যোগ ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপরও গুরুত্ব দিচ্ছে চীন।

চীনের রাষ্ট্রদূত আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় দুই দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে নদী ব্যবস্থাপনা, তথ্য বিনিময় এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করা গেলে বন্যাজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনের এই সহায়তাকে দুই দেশের দীর্ঘদিনের মানবিক অংশীদারিত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তিনি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য চীন সরকার ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝