রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি হজে ৩ প্যাকেজ, খরচ শুরু ৫ লাখ ১৩ হাজার টাকা থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ৩৬)
X

২০২৭ সাল হজ পালনে ইচ্ছুক বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী‌দের ৩টি প্যাকেজ ঘোষণা করে‌ছে হজ এজে‌ন্সি‌দের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এবার সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

এই তিনটি প‌্যা‌কে‌জের পাশাপা‌শি এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরো ১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন। বুধবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হাব এর সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার সংবাদ স‌ম্মেল‌নে এ ঘোষণা ‌দেন।

এ সময় মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ হাব নেতারা উপস্থিত ছিলেন। হাব সভাপতি বলেন, “বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩টি হজ প্যাকেজ করা হয়েছে। হজ প্যাকেজ-১ (বিশেষ) এর সর্বমোট মূল্য ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, হজ প্যাকেজ-২ (সাধারণ) এর সর্বমোট মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ও হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী) এর সর্বমোট মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।”

চলতি বছর বেসরকারিভাবে হজ পালনেও ৩টি প্যাকেজ ছিল। বিশেষ হজ প্যাকেজে খরচ হয় ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হয় সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছিল ৫ লাখ ১০ হাজার টাকা।

সৌদি রিয়ালের রেটে কোনো পরিবর্তন এলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে জানিয়ে হাব সভাপতি ব‌লেন, প্রতি সৌদি রিয়াল ৩৩ টাকা ২০ পয়সা ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সরকারি ব্যবস্থাপনার হজ দু‌টি হজ প্যাকেজ এবং বেসরকা‌রি ব‌্যবস্থাপনায় এক‌টি হজ প‌্যা‌কেজ ঘোষণা করেন।

এ সময় তি‌নি ব‌লেন, “বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ' নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের হজযাত্রীদের  মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে সর্বোচ্চ তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা করতে হবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝