রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির সঙ্গে সতীর্থদের শেষ কথোপকথন, সামনে এলো পুরো ঘটনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৫৭)
X

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার তিন দিন হয়ে গেছে। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে এখনো শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে চলছে আলাপ-আলোচনা। বিশেষ করে ফাইনালের আগমুহূর্তে লিওনেল মেসি কী বলছিলেন, তা নিয়ে এখনো চলছে চর্চা।

চলো, সবকিছু ভুলে যাই—ফাইনালের আগমুহূর্তে সতীর্থদের উদ্দেশ্যে মেসির বলা এমন এক কথা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে এমনই এক ভিডিও প্রকাশ করেছিল। এবার আর্জেন্টাইন সংবাদমাধ্যমে পুরো ঘটনা প্রকাশ করেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সতীর্থদের উদ্দেশ্যে মেসি আসলে কী বলেছিলেন:

তবু কেন বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকেতবু কেন বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে
‘চলো বন্ধুরা, শান্ত হও, সবাই, শান্ত হও। মূল কথা হলো: চলো আমরা শান্ত থাকি, বন্ধুরা, শান্ত থাকি। শান্ত হও। চলো শুধু খেলার দিকে মনোযোগ দিই, ঠিক আছে? শান্ত হও। চলো সবকিছু ভুলে যাই। চলো শুধু খেলি। 

চলো শুধু খেলার দিকে মনোযোগ দিই। চলো।’-ভিডিওর শুরুতে মেসির এই কথাগুলো ছিল। এরই মধ্যে এমিলিয়ানো মার্তিনেস তাঁর পাশে থাকা ক্রিস্তিয়ান রোমেরোকে বললেন, ‘এটা দুই বনাম এক। তুমি যদি পাশে যাও... লামিনে (ইয়ামাল) আর আমি তোমাকে চাপে ফেলব। ভেতরের দিকে আসা থ্রু বলটার দিকে খেয়াল রেখ। দেখ ওটা এমনভাবে দেওয়া হয়েছে কি না যাতে তুমি কোথাও ঘুরতে পারো।’

ফাইনালের আগমুহূর্তে মেসির যে ভাইরাল কথা নিয়ে চলছে আলোচনাফাইনালের আগমুহূর্তে মেসির যে ভাইরাল কথা নিয়ে চলছে আলোচনা লিসান্দ্রো মার্তিনেস এরপর এমিকে বলেছিলেন, ‘দিবু, ওরা যখন ভেতরে ঢুকে আসে তখন আমাদের সতর্ক থাকতে হবে, ওরা সবসময় পা ফাঁক করে শট নেওয়ার চেষ্টা করে, তাই না?’ লিসান্দ্রো এরপর তালিয়াফিকোর কানে কানে বলেছিলেন, ‘চলো নিকো। তুমি তাকে থামিয়ে দেবে। পুরো খেলা জুড়ে তুমি ওকে আটকে রাখবে। চলো দিবু, শক্ত থাকো। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। প্রত্যেকটা বল ধরো, ঠিক আছে?’

বিশ্বকাপ ফাইনালে হারের পর দেশে ফিরলেন মেসিবিশ্বকাপ ফাইনালে হারের পর দেশে ফিরলেন মেসি সেই মুহূর্তে মেসি সামনে এগিয়ে যাচ্ছিলেন, তিনি সেন্টার-ব্যাকদের উৎসাহিত করতে বলেছেন, ‘তারা যখন সামনে এগিয়ে আসবে, লেয়ান্দ্রো (পারেদেস) আর এনসো ফের্নান্দেসকে বলো যেন তারা সামনে না এগোয়।’ অবশেষে এমির দিকে ফিরে রোমেরো বললেন, ‘আজকের মুহূর্তটা তোমার। ঠিক আছে?’ উত্তরে এমি বলেছিলেন, ‘আজ আমার দিন। আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে।’

যুক্তরাজ্যের ভিসা বাতিলের আশঙ্কায় আর্জেন্টিনার খেলোয়াড়েরাযুক্তরাজ্যের ভিসা বাতিলের আশঙ্কায় আর্জেন্টিনার খেলোয়াড়েরা
নিউজার্সিতে ফাইনালে হারের পর মেসির দুচোখ বেয়ে পরতে থাকে পানি। ঠিক তার পরের দিন (২০ জুলাই) সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছিলেন। সেই পোস্টে স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি মন্তব্য করেছিলেন, ‘আপনি তো সব সময় নাম্বার ওয়ান।’ বাংলাদেশ সময় পরশু মধ্যরাতে বুয়েনস এইরেসে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম বহর এসে পৌঁছায়। মেসি দলের সঙ্গে না ফিরলেও কয়েক ঘণ্টা পর পা রাখেন দেশের মাটিতে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝