রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সবকিছু ভুলে যাও, শুধু খেলো আলোচনায় মেসির আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৩৮)
X

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মাঠে নামার ঠিক আগে আর্জেন্টিনা অধিনায়কের ড্রেসিংরুমে দেওয়া একটি আবেগঘন বক্তব্য, যেখানে তিনি সতীর্থদের শান্ত থাকার এবং সবকিছু ভুলে শুধুই খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ভিডিওতে দেখা যায়, ম্যাচ শুরুর আগে মেসি সতীর্থদের উদ্দেশে বলেন, ‘চলো বন্ধুরা, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন শান্ত থাকি।’ এ পর্যন্ত বক্তব্যটি ছিল বড় ম্যাচের আগে অধিনায়কের স্বাভাবিক অনুপ্রেরণামূলক ভাষণের মতোই। তবে এরপরের কথাগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মেসি বলেন, ‘সবকিছু ভুলে যাও। শুধু খেলি। শুধু খেলায় মনোযোগ দিই, বন্ধুরা।’

এই ‘সবকিছু ভুলে যাও’ কথাটিই ভক্তদের মধ্যে নানা জল্পনার সৃষ্টি করেছে। তিনি ঠিক কী বোঝাতে চেয়েছিলেন, তা স্পষ্ট নয়। তবে ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। স্পেনের পক্ষ থেকে অভিযোগ ওঠে, আগের কয়েকটি ম্যাচে আর্জেন্টিনা নাকি রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছে। সেই বিতর্কের চাপ থেকেই মেসি হয়তো সতীর্থদের সব সমালোচনা ও বাইরের আলোচনা ভুলে কেবল খেলায় মনোযোগ দিতে বলেছিলেন বলে অনেকে মনে করছেন।

ফাইনালের আগে স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তেও এ বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘সাম্প্রতিক কয়েকটি ম্যাচে আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের সত্যিই বিস্মিত করেছে। এমন কিছু পরিস্থিতি ছিল, যেগুলো শাস্তি পাওয়ার কথা থাকলেও শাস্তি দেওয়া হয়নি।’

যদিও মেসি তার বক্তব্যে ঠিক কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে একটি বিষয় স্পষ্ট — বিশ্বকাপ ফাইনালের মতো বিশাল মঞ্চে তিনি চেয়েছিলেন সতীর্থরা যেন সব চাপ, বিতর্ক ও সমালোচনা পেছনে ফেলে শুধুমাত্র নিজেদের ফুটবলে মনোযোগ দেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝