রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পরিমাপে কারচুপির অপরাধ
মহাখালেতে তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৫:০৯ পিএম  (ভিজিট : ৫৯)
X

পরিমাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল ওজনে/ পরিমাপে ইচ্ছাকৃতভাবে কম দেওয়ার সুনিদিষ্ট অভিযোগে রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

 আজ মঙ্গলবার (২১ জুলাই) বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট ৪ লাখ  টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটসমূহ সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে তশোফা ফিলিং স্টেশন, ৬৩, শহীদ তাজউদ্দিন সরণি, মহাখালী, ঢাকা এর ০৪টি ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ান্তে ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে ১২০ মি.লি. কম এবং ০৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মি.লি., ২২০ মি.লি. ও ১৯০ মি.লি. জ্বালানি কম পাওয়ায় এ জরিমানা করা হয় ও ডিসপেন্সিং ইউনিট ০৪ টি বন্ধ করে দেয়া হয়। 

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র আহসান হাবীব খান, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন । জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝