রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জিয়ার খুনি মোজাফফরকে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৩৭)
X

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি প্রতিষ্ঠা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে ইতিহাসের জগন্যতম ঘটনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) এ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি গ্রহণ করে চিহ্নিত খুনি মেজর (অব.) মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেনঠ। এই ট্রাইব্যুানালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল আসামিকে দেখতে চেয়ছেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জানা যায়, মেয়ের কর্মস্থল থেকে শুরু, নাকের তিলে শেষ: যেভাবে গ্রেফতার মেজর মোজাফফর ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এসময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর গ্রেফতার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

এর আগে শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার মোজাফফর হোসেনের মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য রয়েছে। আমরা তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট আদালতে হাজির করার নির্দেশনা চাচ্ছি। শুনানি শেষে তাকে আগামী বৃহস্পতিবার হাজির করার নির্দেশ দেন আদালত। 

জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি গত ৪৫ বছর ধরে পলাতক মেজর (অব.) মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝