রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৬:২৯ পিএম  (ভিজিট : ৩৪)
X

তিনি বলেন, ‘এই এত বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি কখনোই শুধু শিরোপা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল।’  আরও জানান, প্রতিদিন সতীর্থদের সঙ্গে অনুশীলন, কঠিন সময় একসঙ্গে পার করা, জয়-পরাজয় ভাগ করে নেয়া এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

জাতীয় দলের সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। মেসি মনে করেন, যারা প্রতিদিন নীরবে পরিশ্রম করে দলটিকে একটি পরিবারের রূপ দিয়েছেন, তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আগামীকালের ফল কী হবে, সেটি নিয়ে ভাবতে চান না মেসি। তার বিশ্বাস, এই দল ইতোমধ্যেই এমন এক ইতিহাস লিখেছে, যা সময়ের সঙ্গে কখনো মুছে যাবে না। এই যাত্রা ও স্মৃতিগুলো আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এই ফাইনাল ম্যাচটিকেই অনেকের মতে মেসির বিশ্বকাপের শেষ ম্যাচ, এমনকি এটি তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারেরও শেষ ম্যাচ হতে পারে। তবে ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অধিনায়ক মেসি ভবিষ্যৎ নিয়ে নয়, বরং বর্তমান মুহূর্ত নিয়েই মনোযোগী ছিলেন।
 
আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝