রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৮ দিনে ৩৪৮৪৬টি পুরনো মামলা নিষ্পত্তি হাইকোর্টে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৩৬)
X


দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তি না হওয়ায়, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। বর্তমান সরকারে এবার নির্দেশনা দিয়েছে উচ্চ আদালতে মামলার জট নিরসনের। ফলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৮ কার্যদিবসে পুরনো ক্রিমিনাল মিস মামলা ও পুরনো রিট মামলা মিলিয়ে মোট ৩৪ হাজার ৮৪৬টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,  গত ১৬ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চসমূহে মোট ৬ হাজার ৩১৭টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে রিট মোশন বেঞ্চসমূহে ২৩টি পুরনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। ওইদিন হাইকোর্ট বিভাগে একদিনে পুরনো ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৬ হাজার ৩৪০টি পুরনো মামলা নিষ্পত্তি হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, পুরনো মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ৮ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ২৭ হাজার ৯৩৯টি পুরনো ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৯০৭টি পুরনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে এবং এখন পর্যন্ত পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরনো রিট মামলা মিলিয়ে মোট ৩৪ হাজার ৮৪৬টি পুরনো মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলাজট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

এর আগে গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতিরা দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরনো ক্রিমিনাল মিস ও পুরনো রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝