রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইয়ামালকে ঘিরে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৫৬)
X

শিশু লামিন ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন লিওনেল মেসি—সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিটি দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ প্রায় দুই দশক আগের সেই মুহূর্তের দুই চরিত্র এবার বিশ্বকাপের ফাইনালে একে অপরের প্রতিপক্ষ। মেসিও মনে করেন, ঘটনাটি অবিশ্বাস্য।

শুক্রবার নিউইয়র্কের এক ক্রীড়া অনুষ্ঠানে টম ব্র্যাডির সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘লামিন যখন শিশু ছিল, তখন তোলা একটি ছবির পর এখন আমরা ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছি। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য।’

প্রায় ২০ বছর আগে একটি দাতব্য প্রচারণামূলক ছবি তোলার সময় আলোকচিত্রী হোয়ান মনফোর্ট ছবিটি ধারণ করেছিলেন। তখন মেসির বয়স ছিল ২০ বছর এবং ইয়ামাল ছিলেন একেবারে শিশু। সেই ছবির প্রায় দুই দশক পর এবার ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের হয়ে মুখোমুখি হচ্ছেন মেসি ও ইয়ামাল।

মেসি ইয়ামালের দারুণ প্রশংসা করেন। বার্সেলোনার হয়ে যেভাবে মেসি দীর্ঘদিন খেলেছেন, একই ক্লাবের হয়ে বর্তমানে আলো ছড়াচ্ছেন এই তরুণ তারকা। তবে ফাইনালের এক রাতের জন্য হলেও ইয়ামালকে থামিয়ে রাখতে চান মেসি ও তার সতীর্থরা।

মেসি বলেন, ‘লামিন সত্যিই অসাধারণ। আমি তাকে অনেক অনুসরণ করেছি, কারণ সে এমন একটি ক্লাবের হয়ে খেলে, যাকে আমি অনেক ভালোবাসি। সে ইতিহাস গড়ার সুযোগ পেয়েছে। তবে এবার আমরা চেষ্টা করব, যেন সে সেটা করতে না পারে।’

মেসি ও ইয়ামাল—দুজনই নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছেন। মেসি অধিনায়ক হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয় করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হতে পারেন। অন্যদিকে ইয়ামাল হতে পারেন বিশ্বকাপের ফাইনালে মূল একাদশে খেলা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়, যিনি শিরোপা জিতবেন।

তবে দুজনের পথের একমাত্র বাধা এখন একে অপর। মেসি বলেন, ‘আমরা চেষ্টা করব একটি ভালো ম্যাচ উপহার দিতে। তবে আশা করি, সে ও তার দল যেন ভালো খেলতে না পারে।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝