রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:৫০ এএম   (ভিজিট : ৩৭)
X

চলমান জিম্বাবুয়ে সফরে অবশেষে ট্রফি জয়ের সম্ভাবনা দেখছে বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে এবং তিন ম্যাচের ওডিআইতে ২-১ এ হেরে সফর শুরু করার পর তিন ম্যাচেরটি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলেও আজ দ্বিতীয়টি-টুয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ১৯.৪ ওভারে ১৫২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

আজ বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ১২০ রান যোগ করেন তারা। সাইফ ৪৫ বলে ৫৫ এবং তানজিদ ৪৪ বলে ৫৮ রান করেন।

তবে দুই ওপেনার ফিরে যাওয়ার পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষদিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন ঝোড়ো ব্যাটিংয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ এবং সাইফউদ্দিন শেষ ওভারে চার ছক্কায় মাত্র ১০ বলে অপরাজিত ৩১ রান করেন।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ১২ বলে ২৮ এবং রায়ান বার্ল ১৯ বলে ২৯ রান করলেও বড় জুটি গড়তে পারেননি।

বল হাতে বাংলাদেশের হয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। চার উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংস গুঁড়িয়ে দেন তিনি। শেখ মেহেদী হাসান নেন তিনটি উইকেট। এছাড়া নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান একটি করে উইকেট শিকার করেন।

আর এতেই তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতেই নির্ধারণ হবে সিরিজের ভাগ্য।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝