বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
‘মেসির ৫ সেকেন্ডই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৬০)
X

লিওনেল মেসি কী করতে পারেন, সেটা সবারই জানা। কোচ হওয়ায় টমাস টুখেল আরো ভালো করেই অবগত ছিলেন। তাই সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার অধিনায়ককে আটকানোর কথাই জানিয়েছিলেন ইংল্যান্ডের কোচ।

কিন্তু ম্যাচ শেষে ভিন্ন কিছুই দেখা গেল। আটলান্টায় অধিকাংশ সময় মেসিকে কড়া মার্কিংয়ে রাখলেও দিন শেষে তার কাছেই হেরেছে টুখেলের কৌশল। কেননা ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে ইংল্যান্ড এগিয়ে থাকার পরেও আর্জেন্টিনার কাছে ম্যাচ হেরেছে ২-১ গোলে।

গোল দুটির মালিক এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ হলেও সর্বশেষ পাস দুটি মেসির কাছ থেকেই পেয়েছিলেন তারা।কিভাবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে হয় তা ভালো করেই জানা মেসির। ম্যাচ শেষে তাই ৩৯ বছর বয়সী তারকার প্রশংসা না করে উপায় ছিল না টুখেলের। তার মতে, সব কিছু গুঁড়িয়ে দিতে মেসির ৫ সেকেন্ডই যথেষ্ট।
`
ম্যাচ শেষে টুখেল বলেছেন, ‘আপনি হয়তো তাকে ৮৫ মিনিট আটকে রাখতে পারবেন, কিন্তু সব কিছু গুঁড়িয়ে দেওয়ার জন্য মেসির ৫ সেকেন্ডই যথেষ্ট। আজ (গতকাল) আমরা এমন একজন ফুটবলারের কাছে হেরেছি, যে ৩৯ বছর বয়সেও ফুটবল খেলাটাকে নতুন করে সংজ্ঞায়িত করে চলেছে। এর অর্থ—নিজের চোখের সামনেই ইতিহাস তৈরি হতে দেখা।’

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝