রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে বিদায় করে ফাইনালে স্পেন
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ২৮)
X

ফুটবল ইতিহাসে অত্যন্ত শক্তিশালী দল ফ্রান্সকে ২-০ গোলে বিদায় করে ফাইনালে স্থান করেছে আরেক শক্তিশালী দল স্পেন। ফলে বিশ্বকাপ চ্যাম্পিয়ানের হাতছানি পেতে যাচ্ছে স্পেন। বলতে গেলে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেতে শুরু করেছে স্পেন। ফ্রান্সের বিপক্ষে আসরের প্রথম সেমিফাইনালে ২-০ গোলে জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইতোমধ্যে এবার বিশ্বকাপ ফুটবলের শুরুতেই নানা ইকোয়েশন পরিবর্তন শুরু হয়েছে। সেমিফাইনালে ওঠার পর ১৫ জুলাইয়ের লাইভ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক লাফে শীর্ষে উঠে এসেছে তারা। ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম ফুটবল মিটস ডেটার প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী স্পেনের বর্তমান রেটিং ১৯৬৫, যা আগের তুলনায় ৩০.৮ পয়েন্ট বেশি।
জানা যায়, এই লাইভ র‍্যাঙ্কিং অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১৯৪৮) আর তৃতীয় স্থানে আর্জেন্টিনা (১৯৪৩)। অর্থাৎ স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে ব্যবধান এখন খুবই কম, ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো শেষ না হওয়া পর্যন্ত শীর্ষস্থান বদলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড (১৮৮৯), এরপর যথাক্রমে ব্রাজিল (১৮০৫), মরক্কো (১৮০৪), পর্তুগাল (১৭৮৮), বেলজিয়াম (১৭৭৮), নেদারল্যান্ডস (১৭৭৬) ও ইতালি (১৭৫৪)।
এটি বিশ্বকাপের চলমান ফলাফলের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে হিসাব করা লাইভ র‍্যাঙ্কিং। টুর্নামেন্ট শেষ হওয়ার পর ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করবে। বর্তমানে স্পেনের ধারাবাহিক জয় এবং বড় ম্যাচে সফলতার কারণেই তারা সাময়িকভাবে বিশ্বের এক নম্বর দলের অবস্থানে উঠে এসেছে।

লাইভ ফিফা র‍্যাঙ্কিং(১৫ জুলাই)
১। স্পেন – ১৯৬৫
২। ফ্রান্স – ১৯৪৮
৩। আর্জেন্টিনা – ১৯৪৩
৪। ইংল্যান্ড – ১৮৮৯
৫। ব্রাজিল – ১৮০৫
৬। মরক্কো – ১৮০৪
৭। পর্তুগাল – ১৭৮৮
৮। বেলজিয়াম – ১৭৭৮
৯। নেদারল্যান্ডস – ১৭৭৬
১০। ইতালি – ১৭৫৪

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝