রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা নিয়ে তথ্য উপদেষ্টার প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৩৭)
X

ভারত থেকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, সরকার তার (শেখ হাসিনা) প্রত্যাবর্তন ও বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় তিনি যদি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে থাকেন, সেটিকে সরকার ইতিবাচকভাবে দেখছে। তিনি আসবেন, মামলা ফেস করবেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে পর্যবেক্ষক রাখার সুযোগ রয়েছে এবং পুরো বিচারপ্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনার ব্যবস্থাও আছে। আদালতে তিনি যদি নিজের অবস্থান প্রমাণ করতে পারেন, তাহলে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত দেবেন। সরকারের লক্ষ্য বিচার নিশ্চিত করা।

জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে এবং তা মানুষের কাছে তুলে ধরতে চায়।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে গৃহীত জুলাই সনদের ভিত্তিতেই সরকার কাজ করবে। তবে যেসব বিষয়ে বিএনপি ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেগুলো বাস্তবায়নের আওতায় আসবে না।

বন্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝