রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ধর্ষণের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
খাইরুল ইসলাম বাসিদ, পাবনা
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ২৮)
X


পাবনা সাঁথিয়া উপজেলার আতাইকুলার বিলকুলা গ্রামের চাঞ্চল্যকর  ৮ম পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক জুয়েল ও মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অত্র স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসি।

আজ রোববার (৫ জুলাই)  বিকালে এলাকার বিলকুলা প্রাথমিক  বিদ্যালয়ের সামনর ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ও মামুন গং এই অপকর্মের সাথে সম্পৃক্ত। গত ১ জুলাই দিবাগত রাতে এই মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার হওয়া মেয়েটি বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার পরে মেয়েটির মা বাদী হয়ে স্থানীয় থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

 এই ধরনের ঘটনার সাথে যারা সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। একই সাথে ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী অভিযোগ করে বলেন, থানা পুলিশের গাফিলতির কারণেই ধর্ষণের সাথে সম্পৃক্তদের এখনো গ্রেফতার করে পারেনি পুলিশ। 

এসময় বক্তব্যদেন, বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, হামিদ ফকির, শাকিল হোসেন, আলগীর হোসেন, মাসুদ রানা, আরমান হোসেন, সোহেল রানা, ফজলাল ফকির সহ শিক্ষার্থীবৃন্দরা।
এ ঘটনায় আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, এই ঘটনায় একটি থানায় মামলা হয়েছে। দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝